• শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০২:৪৩ অপরাহ্ন
শিরোনাম
যুবসমাজকে মাদকমুক্ত রাখতে খেলাধুলায় উৎসাহ : কাউন্সিলর প্রার্থী কাজী মইনুল ইসলাম মনুর উদ্যোগে ৪৮ নং ওয়ার্ড আন্তঃ ফুটবল টুর্নামেন্টের জাঁকজমকপূর্ণ ফাইনাল খেলা অনুষ্ঠিত টঙ্গীর কেরানিরটেকে মাদকবিরোধী র‍্যালী ও মানববন্ধন: মাদক ব্যবসা বন্ধে এলাকাবাসীর কঠোর অবস্থান ও আন্দোলনের হুঁশিয়ারি টঙ্গীতে ম্যাগাজিনসহ বিদেশি পিস্তল উদ্ধার : গ্রেফতার ২ কালিয়াকৈরে র‍্যাবের অভিযানে ৭০ কেজির বেশি গাঁজা উদ্ধার, নগদ ৩.৭ লাখ টাকাসহ আটক ২ ‘মাদক সম্রাট’ জীবননগরে অবৈধভাবে পুরাতন ব্যাটারি পোড়ানো : পরিবেশ দূষণের দায়ে ভ্রাম্যমাণ আদালতে ৫০ হাজার টাকা জরিমানা চুরি হওয়া মাইক্রোবাস উদ্ধার, প্রকৃত মালিকের হাতে তুলে দিল চুয়াডাঙ্গা ডিবি ক্যান্সার হাসপাতালের উপ-পরিচালককে কুপিয়ে জখম: টেন্ডার দ্বন্দ্বে হামলা, মূলহোতাসহ গ্রেফতার ৫ চুয়াডাঙ্গায় স্কুলছাত্রী অপহরণ ও ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড টঙ্গী বাজারে মাদক কারবারিদের হামলা: গুরুতর আহত টঙ্গী পূর্ব থানার কনস্টেবল রাহাত জীবননগরে ঘুমন্ত নারীকে কুপিয়ে হত্যা, এলাকায় চাঞ্চল্য

টঙ্গীতে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

grambarta / ১১৪ ভিউ
প্রকাশের সময় : শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬

জাহাঙ্গীর আলম, নিজস্ব প্রতিবেদক :  টঙ্গীর শফিউদ্দিন সরকার একাডেমি এন্ড কলেজের আয়োজনে বার্ষীক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ, জুনিয়র বৃত্তিপ্রাপ্ত এবং এসএসসি ও এইচএসসি পরীক্ষায় জিপিএ–৫.০০ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান–২০২৬ জাঁকজমকপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৮ এপ্রিল) বেলা ১১ টা থেকে অনুষ্ঠানে শিক্ষার্থীদের অংশগ্রহণে দিনব্যাপী আয়োজনটি উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর–২ আসনের সংসদ সদস্য ও গাজীপুর মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এম. মঞ্জুরুল করিম রনি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সফিউদ্দিন সরকার একাডেমি এন্ড কলেজের প্রতিষ্ঠাতা, গাজীপুর–২ আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ মো. হাসান উদ্দিন সরকার। প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, শিক্ষার্থীদের মেধা ও সৃজনশীলতা বিকাশে খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ড অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পাশাপাশি ভালো ফলাফল অর্জনকারী শিক্ষার্থীদের সম্মাননা প্রদান অন্যদের উৎসাহিত করে এবং শিক্ষার মানোন্নয়নে ইতিবাচক প্রভাব ফেলে। তিনি শিক্ষার্থীদের দেশপ্রেম, নৈতিকতা ও মানবিক মূল্যবোধে উদ্বুদ্ধ হয়ে ভবিষ্যতে দেশের উন্নয়নে ভূমিকা রাখার আহ্বান জানান। বক্তরা তাদের বক্তব্যে বলেন, শিক্ষার পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চা শিক্ষার্থীদের মননশীলতা ও নেতৃত্বগুণ বিকাশে সহায়ক। মেধাবী শিক্ষার্থীদের যথাযথ মূল্যায়ন করা হলে তারা আগামী দিনের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে উঠবে। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক আলহাজ মাহবুবুল আলম শুকুর, গাজীপুর মহানগর বিএনপির সাবেক ১ নং যুগ্ন আহবায়ক রাকিব উদ্দিন সরকার পাপ্পু, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ–সভাপতি আরিফ হোসেন হাওলাদার, টঙ্গী পশ্চিম থানা বিএনপির আহ্বায়ক প্রভাষক বসির উদ্দিন, টঙ্গী পশ্চিম থানা বিএনপির সদস্য সচিব আসাদুজ্জামান নূর (ভিপি), যুগ্ম আহ্বায়ক আলহাজ মো. জাহাঙ্গীর আলম, টঙ্গী পূর্ব থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও ৪৮ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর শফিউদ্দিন শফি, গাজীপুর মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান মিরন, টঙ্গী পূর্ব থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আরিফুল হক প্রধান সুবেল, পশ্চিম থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আবুবকর ছিদ্দিকসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। অনুষ্ঠানে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয় এবং জুনিয়র বৃত্তিপ্রাপ্ত, এসএসসি ও এইচএসসি পরীক্ষায় জিপিএ–৫.০০ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সম্মাননা স্মারক ও সনদ প্রদান করা হয়। এসময় শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি শিক্ষার্থীদের উৎসাহ ও অনুপ্রেরণা জোগানোর পাশাপাশি শিক্ষা ও সংস্কৃতির বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে উপস্থিত অতিথিরা আশাবাদ ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর