• বুধবার, ০৬ মে ২০২৬, ০৬:০১ অপরাহ্ন
শিরোনাম
গাজীপুরে পুলিশের মাদক বিরোধী বিশেষ অভিযান: নারীসহ ৩৮ জন গ্রেফতার চুয়াডাঙ্গায় ট্রাফিক চেকপোস্টে কড়াকড়ি: এক মাসে ৫৭৯ যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা, জরিমানা ২৮ লাখের বেশি পূবাইলে ‘টক অব দ্য টাউন’: চাচিকে নিয়ে যুবকের রহস্যজনক অন্তর্ধান, এলাকায় চাঞ্চল্য তদন্তে পুলিশ গণমাধ্যমের স্বাধীনতা ও নিরাপত্তা নিশ্চিত না হলে গণতন্ত্র দুর্বল হয়-এমপি রুহুল আমিন বর্ণিল আয়োজনে গাজীপুরে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ উদ্বোধন, শিশুদের খেলাধুলায় উৎসাহের আহ্বান ডিবি পরিচয়ে অপহরণ আতঙ্ক বিকাশে লাখ টাকা হাতিয়ে নিচ্ছে প্রতারক চক্র, দর্শনায় তোলপাড় কাউন্সিলর প্রার্থী ঘোষণার পর ডিজিটাল অপপ্রচার : স্ত্রীর ছবি ব্যবহার করে প্রতিপক্ষের ষড়যন্ত্রের অভিযোগ যুবদল নেতার উত্তরায় সাবেক সেনা কর্মকর্তার সম্পত্তি নিয়ে উত্তরাধিকারীদের বিরোধ, পাল্টাপাল্টি অভিযোগ গাজীপুরের টঙ্গীতে মে দিবস ও পেশাগত স্বাস্থ্য-সেফটি দিবস উদযাপন: নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতে জোরালো আহ্বান চুয়াডাঙ্গায় বন্য খরগোশ শিকার: ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৪ শিকারীর ১০ দিনের কারাদণ্ড, ৫টি খরগোশ উদ্ধার

গাজীপুরে পুলিশের মাদক বিরোধী বিশেষ অভিযান: নারীসহ ৩৮ জন গ্রেফতার

grambarta / ৪৩ ভিউ
প্রকাশের সময় : বুধবার, ৬ মে, ২০২৬

নিজস্ব প্রতিবেদক : গাজীপুরের টঙ্গীতে মাদকবিরোধী অভিযানে টঙ্গী পশ্চিম থানা পুলিশ হাজী মাজার বস্তি এলাকা থেকে নারীসহ ৩৮ জন মাদকসেবীকে গ্রেফতার করেছে। মঙ্গলবার (৫ মে) ভোররাতে টঙ্গী পশ্চিম থানাধীন দক্ষিণ আরিচপুর হাজী মাজার বস্তিতে এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে দীর্ঘদিন ধরে নজরদারির পর ভোরে একযোগে অভিযান চালানো হয়। এ সময় মাদক সেবনরত অবস্থায় হাতেনাতে ৩৮ জনকে আটক করা হয়, যার মধ্যে তিনজন নারী রয়েছেন। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে বলে নিশ্চিত করেছে পুলিশ। টঙ্গী পশ্চিম থানার তদন্ত কর্মকর্তা মোহাম্মদ ইমানুর রহমান জানান, এলাকাটিতে দীর্ঘদিন ধরে মাদকসেবী ও মাদক সংশ্লিষ্ট অপরাধের অভিযোগ ছিল। স্থানীয়দের অভিযোগ এবং গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিকল্পিতভাবে অভিযান পরিচালনা করা হয়। আমরা ৩৮ জনকে আটক করতে সক্ষম হয়েছি। তিনি আরও বলেন, মাদকমুক্ত টঙ্গী গড়তে এ ধরনের অভিযান নিয়মিত চলবে। মাদক সংশ্লিষ্ট কোনো অপরাধীকে ছাড় দেওয়া হবে না। এ বিষয়ে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার ইসরাইল হাওলাদার বলেন, আমরা চারটি বিষয় মাদক, ছিনতাই, জুয়া ও চাঁদাবাজি নিয়ন্ত্রণে জোর দিয়ে কাজ করছি। প্রতিদিনই আমাদের অভিযান চলছে এবং এটি অব্যাহত থাকবে। প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী এ কার্যক্রম চলমান থাকবে। অভিযানে নেতৃত্ব দেওয়া গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত ডিআইজি (ক্রাইম অ্যান্ড অপারেশন) মো. বেলায়েত হোসেন বলেন, কমিশনারের স্যারের নির্দেশনায় আমরা নিয়মিত অভিযান পরিচালনা করছি। প্রতিদিন আসামি গ্রেফতার করে আদালতে পাঠানো হচ্ছে। তবে দুঃখজনক হলেও সত্য, অনেক ক্ষেত্রে গ্রেফতারের পর আসামিরা জামিনে বের হয়ে পুনরায় একই অপরাধে জড়িয়ে পড়ছে। তিনি আরও বলেন, তারপরও মাদক, চাঁদাবাজি, ছিনতাই বা সহিংস অপরাধের সঙ্গে কোনো আপোষ নেই। আইনশৃঙ্খলা রক্ষায় আমাদের অভিযান অব্যাহত থাকবে। স্থানীয় সূত্র জানায়, হাজী মাজার বস্তি দীর্ঘদিন ধরেই মাদক সেবন ও কেনাবেচার জন্য আলোচিত এলাকা হিসেবে পরিচিত। সাম্প্রতিক ধারাবাহিক অভিযানের ফলে এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরে আসতে শুরু করেছে। অনেকেই মনে করছেন, পুলিশের নিয়মিত তৎপরতা অব্যাহত থাকলে এলাকায় অপরাধ প্রবণতা উল্লেখযোগ্যভাবে কমে আসবে। পুলিশ জানিয়েছে, টঙ্গী এলাকায় মাদক নির্মূলে নজরদারি ও গোয়েন্দা কার্যক্রম আরও জোরদার করা হবে। পাশাপাশি স্থানীয় জনগণের সহযোগিতা নিয়ে অপরাধমুক্ত পরিবেশ গড়ে তোলার লক্ষ্যে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর