• রবিবার, ০৩ মে ২০২৬, ০৬:৫৪ অপরাহ্ন
শিরোনাম
বর্ণিল আয়োজনে গাজীপুরে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ উদ্বোধন, শিশুদের খেলাধুলায় উৎসাহের আহ্বান ডিবি পরিচয়ে অপহরণ আতঙ্ক বিকাশে লাখ টাকা হাতিয়ে নিচ্ছে প্রতারক চক্র, দর্শনায় তোলপাড় কাউন্সিলর প্রার্থী ঘোষণার পর ডিজিটাল অপপ্রচার : স্ত্রীর ছবি ব্যবহার করে প্রতিপক্ষের ষড়যন্ত্রের অভিযোগ যুবদল নেতার উত্তরায় সাবেক সেনা কর্মকর্তার সম্পত্তি নিয়ে উত্তরাধিকারীদের বিরোধ, পাল্টাপাল্টি অভিযোগ গাজীপুরের টঙ্গীতে মে দিবস ও পেশাগত স্বাস্থ্য-সেফটি দিবস উদযাপন: নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতে জোরালো আহ্বান চুয়াডাঙ্গায় বন্য খরগোশ শিকার: ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৪ শিকারীর ১০ দিনের কারাদণ্ড, ৫টি খরগোশ উদ্ধার টঙ্গীতে বিএসটিআই’র মোবাইল কোর্ট : দুই প্রতিষ্ঠানে ৪৫ হাজার টাকা জরিমানা মহান মে দিবসে শ্রমজীবী মানুষের প্রতি শ্রদ্ধা ও সংহতি জানালেন ৪৬ নং ওয়ার্ড যুবদলের সভাপতি ও কাউন্সিলর পদপ্রার্থী আব্দুল খালেক মহান মে দিবসে শ্রমজীবী মানুষের প্রতি শ্রদ্ধা ও সংহতি জানালেন ৫৪ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ও কাউন্সিলর পদপ্রার্থী নিশাত মাহমুদ জালাল মহান মে দিবসে শ্রমজীবী মানুষের প্রতি শ্রদ্ধা ও সংহতি জানালেন ৪৮ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী কাজী মইনুল ইসলাম মনু

টঙ্গী ইজতেমা ময়দানে লাখো মুসল্লির জুম্মার নামাজ আদায়

grambarta / ১৯৬ ভিউ
প্রকাশের সময় : শুক্রবার, ৩১ জানুয়ারী, ২০২৫
oplus_0

নিজস্ব প্রতিবেদক : গাজীপুরে টঙ্গীর তুরাগ তীরে বিশ্ব ইজতেমার প্রথম পর্বে ইজতেমা ময়দানে লাখে মুসল্লি জুমার নামাজ আদায় করেছেন। শুক্রবার জুমার নামাজে অংশ নিতে ময়দান ছাড়িয়ে আশপাশের সড়ক, মহাসড়ক, ফুটপাত ও বিভিন্ন অলিগলি মুসল্লিতে পরিপূর্ণ হয়ে যায়। দুপুর ১টা ৪৩ মিনিটে খুতবা শুরু হয়। এরপর ১টা ৫০মিনিটে নামাজ শুরু হয়। জুমার নামাজ পড়িয়েছেন কাকরাইল মসজিদের ইমাম মাওলানা জুবায়ের হোসেন। এর আগে এদিন সকালে তাবলীগ জামাতের শীর্ষ মুরব্বিদের আমবয়ানের মধ্য দিয়ে বিশ্ব ইজতেমা শুরু হয়। বাদ ফজর বয়ান করেন পাকিস্তানের মাওলানা জিয়াউল হক। বাংলায় তরজমা করেন মাওলানা নুরুর রহমান। সকাল ১০টায় খিত্তায় খিত্তায় তালিমের আমল হয়। এসময় শিক্ষকদের উদ্দেশে বয়ানের মিম্বার থেকে বিশেষ বয়ান করেন ভারতের মাওলানা ফারাহিম। ছাত্রদের সঙ্গে নামাজের মিম্বার এর বয়ান করেন আলীগড় বিশ্ববিদ্যালয়ের প্রফেসর আব্দুল মান্নান। এর আগে মোজাকেরা আলোচনা করেন ভারতের মাওলানা জামাল। গতকাল বৃহস্পতিবার বাদ মাগরিব ভারতের মাওলানা ইব্রাহিম দেওলার আম বয়ানের মধ্য দিয়ে শুরু হয়েছে এবারের বিশ্ব ইজতেমা। আগামী রোববার সকাল সাড়ে ১০টার দিকে প্রথম পর্বের আখেরি মোনাজাত অনুষ্ঠিত হবে। বিশ্ব ইজতেমা সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য তাবলীগ অনুসারীদের দুই ভাগে বিভক্ত করা হয়েছে। প্রথম পর্বে কোন জেলা এবং দ্বিতীয় পর্বে কোন কোন জেলার মুসল্লিরা জেলা ইজতেমায় অংশগ্রহণ করবে ইতিমধ্যে দায়িত্বশীলদের জানানো হয়েছে। প্রথম পর্বে অংশগ্রহণ করেছেন দেশের ৪১ টি জেলা ও ঢাকার একাংশের মুসল্লিরা। দ্বিতীয় পর্বে অংশগ্রহণ করবেন ২২টি জেলা ও ঢাকার আরেক অংশের মুসল্লিরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর