• রবিবার, ০৩ মে ২০২৬, ০৬:৫৩ অপরাহ্ন
শিরোনাম
বর্ণিল আয়োজনে গাজীপুরে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ উদ্বোধন, শিশুদের খেলাধুলায় উৎসাহের আহ্বান ডিবি পরিচয়ে অপহরণ আতঙ্ক বিকাশে লাখ টাকা হাতিয়ে নিচ্ছে প্রতারক চক্র, দর্শনায় তোলপাড় কাউন্সিলর প্রার্থী ঘোষণার পর ডিজিটাল অপপ্রচার : স্ত্রীর ছবি ব্যবহার করে প্রতিপক্ষের ষড়যন্ত্রের অভিযোগ যুবদল নেতার উত্তরায় সাবেক সেনা কর্মকর্তার সম্পত্তি নিয়ে উত্তরাধিকারীদের বিরোধ, পাল্টাপাল্টি অভিযোগ গাজীপুরের টঙ্গীতে মে দিবস ও পেশাগত স্বাস্থ্য-সেফটি দিবস উদযাপন: নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতে জোরালো আহ্বান চুয়াডাঙ্গায় বন্য খরগোশ শিকার: ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৪ শিকারীর ১০ দিনের কারাদণ্ড, ৫টি খরগোশ উদ্ধার টঙ্গীতে বিএসটিআই’র মোবাইল কোর্ট : দুই প্রতিষ্ঠানে ৪৫ হাজার টাকা জরিমানা মহান মে দিবসে শ্রমজীবী মানুষের প্রতি শ্রদ্ধা ও সংহতি জানালেন ৪৬ নং ওয়ার্ড যুবদলের সভাপতি ও কাউন্সিলর পদপ্রার্থী আব্দুল খালেক মহান মে দিবসে শ্রমজীবী মানুষের প্রতি শ্রদ্ধা ও সংহতি জানালেন ৫৪ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ও কাউন্সিলর পদপ্রার্থী নিশাত মাহমুদ জালাল মহান মে দিবসে শ্রমজীবী মানুষের প্রতি শ্রদ্ধা ও সংহতি জানালেন ৪৮ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী কাজী মইনুল ইসলাম মনু

জনগণের সমর্থন বিএনপির সঙ্গে ছিলো বলেই গণঅভ্যুত্থান সফল হয়েছে: এম মঞ্জুরুল করিম রনি

Jahangir News / ২৪১ ভিউ
প্রকাশের সময় : শুক্রবার, ২১ মার্চ, ২০২৫

নিজস্ব প্রতিবেদক : জনগণের সমর্থন বিএনপির সঙ্গে ছিলো বলেই গণঅভ্যুত্থান সফল হয়েছে বলে মন্তব্য করছেন গাজীপুর মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এম মঞ্জুরুল করিম রনি। শুক্রবার (২১ মার্চ) ২০ রমজান সন্ধ্যায় বাসন মেট্রো থানা বিএনপির তত্বাবধানে এম মঞ্জুরুল করিম রনির আয়োজনে মাসব্যাপী গণ ইফতারের চতুর্থ ধাপের শেষ দিনের আয়োজন সম্পন্ন হয়েছে নগরীর বাসন থানা চান্দনা উচ্চবিদ্যালয় কলেজ মাঠে। এতে প্রধান অতিথী হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির ঢাকা বিভাগের সাংগঠনিক সম্পাদক কাজী ছাইয়েদুল আলম বাবলু। এতে প্রধান অতিথী বক্তব্যে বিএনপির ঢাকা বিভাগের সাংগঠনিক সম্পাদক কাজী ছাইয়েদুল আলম বাবলু বলেন,বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান গত ১৬-১৭ বছর সুদূর প্রবাসে বসেও ফ্যাসিস্ট সরকারবিরোধী আন্দোলনে যেভাবে নেতৃত্ব দিয়েছেন,নেতাকর্মীদের উজ্জীবিত করেছেন, উৎসাহ দিয়েছেন, যার অনুপ্রেরণায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং তার সমামনা সকল বিরোধী রাজনৈতিক দল ঐক্যবদ্ধভাবে আন্দোলন সংগ্রামের মাধ্যমে স্বৈরাচারী সরকারের পতন ঘটিয়েছে। এ সময় তিনি আরো বলেন, বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন ভোটের অধিকার আদায়ের আন্দোলনে যিনি যথাযথ নেতৃত্ব দিয়ে বাংলাদেশের মানুষের হৃদয় স্থান করে নিয়েছেন। তার নির্দেশে গাজীপুর মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এম মঞ্জুরুল করিম রনির আয়োজনে মাসব্যাপী গণ ইফতারের চতুর্থ ধাপের কার্যক্রম সুশৃঙ্খল ভাবে শেষ করায় আয়োজকদের ধন্যবাদ জানান। এই সময় গাজীপুর মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এম মঞ্জুরুল করিম রনি বলেন, ‘বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতিটি কর্মসূচি থাকে সাধারণ মানুকে ঘিরে, নেতাকর্মীদের সেইভাবে নির্দেশ দেওয়া হয়। বিএনপি জন্ম থেকে গণমানুষের দল হিসেবে রাষ্ট্র ক্ষমতায়ছিলো, সেই ধারাবাহিকতায় ৫ আগস্ট ফ্যাসিস্ট, মাফিয়া সরকার হাসিনানবিরোধী আন্দোলনে জনগণের সমর্থন বিএনপির সঙ্গে ছিলো বলেই গণঅভ্যুত্থান সফল হয়েছে। ইফতার মাহফিলে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তির জন্য দোয়া করা হয় এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সুস্থতা কামনায় দোয়া মোনাজাত করা হয় এছাড়া গাজীপুরের সাবেক মেয়র সাবেক মন্ত্রী অধ্যাপক এম এ মান্নানের রুহের মাগফেরাত কামনায় দোয়া করা হয়। এতে বক্তব্য দেন, সাবেক বাসন ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম সরকার, মহানগর বিএনপির আহ্বায়ক সদস্য এএইচ সিরাজুল হক, বাসন থানা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম মনির, মহানগর কৃষকদলের আহ্বায়ক আতাউর রহমানসহ আরো অনেকেই। বাসন থানা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুল ইসলামের সভাপতিত্বে থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক শওকত বাবুর সঞ্চালনায় উপস্থিত ছিলেন হাজী সামছুল আলম, কৃষক দলের আহবায়ক আতাউর রহমান, ওলামা দলের আহবায়ক কাজী খোকন, সেচ্ছাসেক দলের সদস্য সচিব আবদুল হালীম মোল্লাসহ অনেকে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর