• রবিবার, ০৩ মে ২০২৬, ০৬:৫২ অপরাহ্ন
শিরোনাম
বর্ণিল আয়োজনে গাজীপুরে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ উদ্বোধন, শিশুদের খেলাধুলায় উৎসাহের আহ্বান ডিবি পরিচয়ে অপহরণ আতঙ্ক বিকাশে লাখ টাকা হাতিয়ে নিচ্ছে প্রতারক চক্র, দর্শনায় তোলপাড় কাউন্সিলর প্রার্থী ঘোষণার পর ডিজিটাল অপপ্রচার : স্ত্রীর ছবি ব্যবহার করে প্রতিপক্ষের ষড়যন্ত্রের অভিযোগ যুবদল নেতার উত্তরায় সাবেক সেনা কর্মকর্তার সম্পত্তি নিয়ে উত্তরাধিকারীদের বিরোধ, পাল্টাপাল্টি অভিযোগ গাজীপুরের টঙ্গীতে মে দিবস ও পেশাগত স্বাস্থ্য-সেফটি দিবস উদযাপন: নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতে জোরালো আহ্বান চুয়াডাঙ্গায় বন্য খরগোশ শিকার: ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৪ শিকারীর ১০ দিনের কারাদণ্ড, ৫টি খরগোশ উদ্ধার টঙ্গীতে বিএসটিআই’র মোবাইল কোর্ট : দুই প্রতিষ্ঠানে ৪৫ হাজার টাকা জরিমানা মহান মে দিবসে শ্রমজীবী মানুষের প্রতি শ্রদ্ধা ও সংহতি জানালেন ৪৬ নং ওয়ার্ড যুবদলের সভাপতি ও কাউন্সিলর পদপ্রার্থী আব্দুল খালেক মহান মে দিবসে শ্রমজীবী মানুষের প্রতি শ্রদ্ধা ও সংহতি জানালেন ৫৪ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ও কাউন্সিলর পদপ্রার্থী নিশাত মাহমুদ জালাল মহান মে দিবসে শ্রমজীবী মানুষের প্রতি শ্রদ্ধা ও সংহতি জানালেন ৪৮ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী কাজী মইনুল ইসলাম মনু

টঙ্গী বিশ্ব ইজ‌তেমায় ইবাদতে মশগু‌ল মুস‌ল্লিরা, কাল আখেরি মোনাজাত 

grambarta / ২৭০ ভিউ
প্রকাশের সময় : শনিবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৪

নিজস্ব প্রতিবেদক : টঙ্গীর তুরাগ তীরে বিশ্ব ইজতেমায় শনিবার দ্বিতীয় দিনের আম বয়ান চলছে। আগামীকাল রোববার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে মুসলিম বিশ্বের দ্বিতীয় বৃহত্তম জমায়েত বিশ্ব ইজতেমার প্রথম পর্ব।

রোববার সকাল ১০টা থেকে সাড়ে ১১টার মধ্যে আখেরি মোনাজাত অনুষ্ঠিত হবে বলে ইজতেমা সূত্রে জানা  গেছে। এ পর্বে অংশ নিয়েছেন মাওলানা জুবায়েরের অনুসারীরা। দ্বিতীয় পর্বের ইজতেমা শুরু হবে ৯ ফেব্রুয়ারি। শনিবার ফজর নামা‌জের পর থে‌কে বয়ান ক‌রে‌ছেন মুম্বাইয়ে মাওলানা আব্দুর রহমান হাফিঃ। জোহরের পর মাওলানা ইসমাইল হাফিঃ (গোধরা), বাদ আসর ভারতের মাওলানা জুহাইরুল হাছান হাফি ও বাদ মাগরিব ভারতের মাওলানা ইব্রাহিম দেওলা বয়ান কর‌বেন। ইজ‌তেমা মি‌ডিয়া সমন্বয়ক হা‌বিবুল্লাহ রায়হান এ তথ্য নি‌শ্চিত ক‌রে‌ছেন। শ‌নিবার সকাল ৭টা পর্যন্ত ৪৯টি দে‌শের বি‌দে‌শি মুস‌ল্লি এ‌সে‌ছেন ২ হাজার তিনশত চারজন। এর ম‌ধ্যে উর্দু খিমায় আগত বি‌দে‌শি মুস‌ল্লি ৭’শ ৫০ জন। ইং‌লিশ খিমায় ৭’শ ৭৬ জন। আরব খিমায় ২’শ ৪২ জন। বাংলা খিমায় ৫’শ ৩৬ জন। রোববার ফজ‌রের নামাজের পর হেদা‌য়ে‌তের বয়ান কর‌বেন মাওলানা জিয়াউল হক। হেদা‌য়ে‌তের বয়ান শে‌ষে মোনাজাত শুরু হ‌বে ব‌লে জানান ইজ‌তেমা আ‌য়োজক ক‌মি‌টি, হা‌বিবুল্লাহ রায়হান জানান, রোববার ফজ‌রের পর হেদা‌য়ে‌তি বয়ান শেষে মোনাজাত শুরু হ‌বে। ১১ থে‌কে ১২টার ম‌ধ্যে আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হবে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর