• রবিবার, ০৩ মে ২০২৬, ০৭:৫৪ অপরাহ্ন
শিরোনাম
বর্ণিল আয়োজনে গাজীপুরে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ উদ্বোধন, শিশুদের খেলাধুলায় উৎসাহের আহ্বান ডিবি পরিচয়ে অপহরণ আতঙ্ক বিকাশে লাখ টাকা হাতিয়ে নিচ্ছে প্রতারক চক্র, দর্শনায় তোলপাড় কাউন্সিলর প্রার্থী ঘোষণার পর ডিজিটাল অপপ্রচার : স্ত্রীর ছবি ব্যবহার করে প্রতিপক্ষের ষড়যন্ত্রের অভিযোগ যুবদল নেতার উত্তরায় সাবেক সেনা কর্মকর্তার সম্পত্তি নিয়ে উত্তরাধিকারীদের বিরোধ, পাল্টাপাল্টি অভিযোগ গাজীপুরের টঙ্গীতে মে দিবস ও পেশাগত স্বাস্থ্য-সেফটি দিবস উদযাপন: নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতে জোরালো আহ্বান চুয়াডাঙ্গায় বন্য খরগোশ শিকার: ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৪ শিকারীর ১০ দিনের কারাদণ্ড, ৫টি খরগোশ উদ্ধার টঙ্গীতে বিএসটিআই’র মোবাইল কোর্ট : দুই প্রতিষ্ঠানে ৪৫ হাজার টাকা জরিমানা মহান মে দিবসে শ্রমজীবী মানুষের প্রতি শ্রদ্ধা ও সংহতি জানালেন ৪৬ নং ওয়ার্ড যুবদলের সভাপতি ও কাউন্সিলর পদপ্রার্থী আব্দুল খালেক মহান মে দিবসে শ্রমজীবী মানুষের প্রতি শ্রদ্ধা ও সংহতি জানালেন ৫৪ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ও কাউন্সিলর পদপ্রার্থী নিশাত মাহমুদ জালাল মহান মে দিবসে শ্রমজীবী মানুষের প্রতি শ্রদ্ধা ও সংহতি জানালেন ৪৮ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী কাজী মইনুল ইসলাম মনু

৩১ দফা ঘরে ঘরে পৌঁছে দিতে হবে: উত্তরা ও উত্তরখানে বিএনপির লিফলেট বিতরণ ও সমাবেশে আফাজ উদ্দিন

grambarta / ২১৬ ভিউ
প্রকাশের সময় : শুক্রবার, ৪ জুলাই, ২০২৫

নিজস্ব প্রতিবেদক : ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক মুহাম্মদ আফাজ উদ্দিন আফাজ বলেছেন, “বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র সংস্কারের ৩১ দফা মানুষের ঘরে ঘরে পৌঁছে দিতে হবে ইনশাআল্লাহ। আগামী দিনে বিএনপি জনগণের ভোটে রাষ্ট্রক্ষমতায় আসলে এই ৩১ দফার ভিত্তিতেই দেশ পরিচালিত হবে।”শুক্রবার বিকেলে উত্তরা ১১ নম্বর সেক্টরের বড় মসজিদের সামনে ৩১ দফা প্রচারের অংশ হিসেবে লিফলেট বিতরণ ও বৃক্ষরোপণ এবং পরে উত্তরখান থানার কাচকুড়া বাজার এলাকায় লিফলেট বিতরণ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।তিনি বলেন, “৩১ দফার মধ্যে দেশের জনগণের কথা বলা আছে, আছে শহীদ পরিবারের কথা, আছে গণতন্ত্র ও স্বাধীনতার কথা। এই দফাগুলো সব দলের, সব মানুষের কথা। তাই এখন সময় এসেছে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাওয়ার।”আফাজ উদ্দিন বলেন, “বর্তমানে দেশে ষড়যন্ত্র চলছে, একটি মহল নির্বাচন বানচাল করতে উঠে পড়ে লেগেছে। কিন্তু কোনো ষড়যন্ত্রই সফল হবে না। মানুষ এখন ভোট দিতে চায়। দীর্ঘ ১৫ বছর ধরে ভোটের অধিকার থেকে বঞ্চিত সাধারণ মানুষ আজ অধীর আগ্রহে ভোটের অপেক্ষায়।”তিনি জানান, “লন্ডনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনুসের ফলপ্রসূ বৈঠকের পর জনগণের মধ্যে আশার আলো দেখা দিয়েছে। আগামী ফেব্রুয়ারিতে একটি জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে -এমন প্রত্যাশায় দেশের সব রাজনৈতিক দল প্রস্তুত রয়েছে।”আফাজ উদ্দিন অন্তবর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, “কালবিলম্ব না করে দ্রুত নির্বাচনকালীন রোডম্যাপ ঘোষণা করুন। বিএনপি কখনো রাতের অন্ধকারে জোর করে ক্ষমতায় যেতে চায় না। আমরা জনগণের ভোটের মাধ্যমেই সরকার গঠন করতে চাই।”তিনি আরও বলেন, “বিএনপি একটি সুশৃঙ্খল ও নিয়মতান্ত্রিক রাজনৈতিক দল। দীর্ঘ ১৭ বছর রাজপথে আন্দোলন করে আসছে। এসময় অনেক নেতাকর্মী নির্যাতনের শিকার হয়েছেন, কেউ গুম হয়েছেন, কেউ খুন হয়েছেন, কারো বিরুদ্ধে দায়ের করা হয়েছে মিথ্যা মামলা।”তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, “উত্তরা-১৮ আসনে কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করলে কাউকে বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না। আমাদের আন্দোলনের ভিত্তি শান্তিপূর্ণ, কিন্তু অন্যায়ের বিরুদ্ধে আমরা কঠোর।”উক্ত কর্মসূচিতে উত্তরা পশ্চিম থানা ও উত্তরখান থানা বিএনপি এবং তাদের অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। সমাবেশ শেষে কর্মীরা স্থানীয় দোকানপাট, হাট-বাজার ও পথচারীদের মাঝে ৩১ দফার লিফলেট বিতরণ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর