• রবিবার, ০৩ মে ২০২৬, ০৬:৫৩ অপরাহ্ন
শিরোনাম
বর্ণিল আয়োজনে গাজীপুরে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ উদ্বোধন, শিশুদের খেলাধুলায় উৎসাহের আহ্বান ডিবি পরিচয়ে অপহরণ আতঙ্ক বিকাশে লাখ টাকা হাতিয়ে নিচ্ছে প্রতারক চক্র, দর্শনায় তোলপাড় কাউন্সিলর প্রার্থী ঘোষণার পর ডিজিটাল অপপ্রচার : স্ত্রীর ছবি ব্যবহার করে প্রতিপক্ষের ষড়যন্ত্রের অভিযোগ যুবদল নেতার উত্তরায় সাবেক সেনা কর্মকর্তার সম্পত্তি নিয়ে উত্তরাধিকারীদের বিরোধ, পাল্টাপাল্টি অভিযোগ গাজীপুরের টঙ্গীতে মে দিবস ও পেশাগত স্বাস্থ্য-সেফটি দিবস উদযাপন: নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতে জোরালো আহ্বান চুয়াডাঙ্গায় বন্য খরগোশ শিকার: ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৪ শিকারীর ১০ দিনের কারাদণ্ড, ৫টি খরগোশ উদ্ধার টঙ্গীতে বিএসটিআই’র মোবাইল কোর্ট : দুই প্রতিষ্ঠানে ৪৫ হাজার টাকা জরিমানা মহান মে দিবসে শ্রমজীবী মানুষের প্রতি শ্রদ্ধা ও সংহতি জানালেন ৪৬ নং ওয়ার্ড যুবদলের সভাপতি ও কাউন্সিলর পদপ্রার্থী আব্দুল খালেক মহান মে দিবসে শ্রমজীবী মানুষের প্রতি শ্রদ্ধা ও সংহতি জানালেন ৫৪ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ও কাউন্সিলর পদপ্রার্থী নিশাত মাহমুদ জালাল মহান মে দিবসে শ্রমজীবী মানুষের প্রতি শ্রদ্ধা ও সংহতি জানালেন ৪৮ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী কাজী মইনুল ইসলাম মনু

ডিজিটাল মিডিয়া ও এআই প্রশিক্ষণ শেষে সনদ পেলেন অংশগ্রহণকারীরা

grambarta / ২২২ ভিউ
প্রকাশের সময় : শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫
Oplus_16908288

নিজস্ব প্রতিবেদক : ডিজিটাল যুগে টিকে থাকতে হলে মিডিয়ার সঙ্গে তাল মিলিয়ে চলতে হবে, এমন উপলব্ধি নিয়েই রাজধানীর উত্তরাতে সম্পন্ন হলো ডিজিটাল মিডিয়া ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রশিক্ষণ কর্মশালা। মিডিয়া ট্রেনিং ইনস্টিটিউটের আয়োজনে উত্তরা নুর ক্যাফে রেস্টুরেন্টে দিনব্যাপী এ কর্মশালা শেষে অংশগ্রহণকারীদের হাতে সনদপত্র তুলে দেওয়া হয়। প্রশিক্ষণে অংশ নেওয়া গণমাধ্যমকর্মী, শিক্ষক ও তরুণরা জানান, এ ধরনের প্রশিক্ষণ তাদের বাস্তব অভিজ্ঞতা ও দক্ষতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। প্রশিক্ষণে অংশগ্রহণকারীরা ডিজিটাল সংবাদ পরিবেশন, অনলাইন কনটেন্ট ম্যানেজমেন্ট, কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার, এবং আধুনিক টুলস নিয়ে হাতে-কলমে প্রশিক্ষণ গ্রহণ করেন। বক্তারা বলেন, প্রযুক্তির দ্রুত পরিবর্তনের এ যুগে গণমাধ্যমকর্মীদের নতুন দক্ষতা অর্জন করা সময়ের দাবি। অনুষ্ঠানে উপস্থিত একজন প্রশিক্ষণার্থী বলেন, এই প্রশিক্ষণ থেকে আমরা বাস্তবভিত্তিক শিক্ষা পেয়েছি। বিশেষ করে এআই ব্যবহার করে সংবাদ ও মিডিয়া কনটেন্ট তৈরি করার কৌশল আমাদের কাজে আসবে। আয়োজক প্রতিষ্ঠানের পরিচালক জানান, মনোরম পরিবেশে এ ধরনের প্রশিক্ষণ আয়োজন আমাদের নিয়মিত কার্যক্রমের অংশ। ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে, যাতে মিডিয়া খাতের সঙ্গে যুক্ত তরুণরা আরও দক্ষ হয়ে উঠতে পারে। প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীরা সনদ হাতে পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন। তারা জানান, ডিজিটাল যুগের চ্যালেঞ্জ মোকাবেলায় এ প্রশিক্ষণ তাদের আত্মবিশ্বাস আরও বাড়িয়ে দিয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর