• রবিবার, ০৩ মে ২০২৬, ০৬:৫৩ অপরাহ্ন
শিরোনাম
বর্ণিল আয়োজনে গাজীপুরে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ উদ্বোধন, শিশুদের খেলাধুলায় উৎসাহের আহ্বান ডিবি পরিচয়ে অপহরণ আতঙ্ক বিকাশে লাখ টাকা হাতিয়ে নিচ্ছে প্রতারক চক্র, দর্শনায় তোলপাড় কাউন্সিলর প্রার্থী ঘোষণার পর ডিজিটাল অপপ্রচার : স্ত্রীর ছবি ব্যবহার করে প্রতিপক্ষের ষড়যন্ত্রের অভিযোগ যুবদল নেতার উত্তরায় সাবেক সেনা কর্মকর্তার সম্পত্তি নিয়ে উত্তরাধিকারীদের বিরোধ, পাল্টাপাল্টি অভিযোগ গাজীপুরের টঙ্গীতে মে দিবস ও পেশাগত স্বাস্থ্য-সেফটি দিবস উদযাপন: নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতে জোরালো আহ্বান চুয়াডাঙ্গায় বন্য খরগোশ শিকার: ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৪ শিকারীর ১০ দিনের কারাদণ্ড, ৫টি খরগোশ উদ্ধার টঙ্গীতে বিএসটিআই’র মোবাইল কোর্ট : দুই প্রতিষ্ঠানে ৪৫ হাজার টাকা জরিমানা মহান মে দিবসে শ্রমজীবী মানুষের প্রতি শ্রদ্ধা ও সংহতি জানালেন ৪৬ নং ওয়ার্ড যুবদলের সভাপতি ও কাউন্সিলর পদপ্রার্থী আব্দুল খালেক মহান মে দিবসে শ্রমজীবী মানুষের প্রতি শ্রদ্ধা ও সংহতি জানালেন ৫৪ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ও কাউন্সিলর পদপ্রার্থী নিশাত মাহমুদ জালাল মহান মে দিবসে শ্রমজীবী মানুষের প্রতি শ্রদ্ধা ও সংহতি জানালেন ৪৮ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী কাজী মইনুল ইসলাম মনু

নাটোরে ১৩৮ পূজা মণ্ডপে খালেদা জিয়া ও তারেক রহমানের পক্ষ থেকে শিল্পপতি আবুল কাশেমের অনুদান বিতরণ

grambarta / ১২৯ ভিউ
প্রকাশের সময় : রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫

নাটোর প্রতিনিধি : নাটোর সদর ও নলডাঙ্গা উপজেলায় মোট ১৩৮টি পূজা মণ্ডপে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে আর্থিক অনুদান প্রদান করা হয়েছে। অনুদানগুলো প্রদান করেন জেলা বিএনপির সদস্য ও আমরা বিএনপি পরিবার-এর উপদেষ্টা শিল্পপতি মো. আবুল কাশেম। রোববার বিকেলে শহরতলীর দত্তপাড়ায় শিল্পপতি আবুল কাশেমের উদ্যোগে এবং তার নিজ বাসভবনে এই অনুদান প্রদান করা হয়। তার পক্ষ থেকে পূজা উদযাপন পরিষদের সভাপতি ও সম্পাদকদের হাতে প্রতিটি মণ্ডপে নগদ পাঁচ হাজার টাকা করে তুলে দেন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জহির উদ্দিন জহির, জেলা সাইবার দলের সাধারণ সম্পাদক গুলমেরাজ হ্যামলেট, জেলা যুবদলের প্রচার সম্পাদক শফিকুল ইসলাম মালেক প্রমুখ। এ সময় বক্তারা বলেন, আমরা বিএনপি পরিবার-এর উপদেষ্টা ও জেলা বিএনপির সদস্য শিল্পপতি আবুল কাশেম বর্তমানে লন্ডনে অবস্থান করায় তার পক্ষ থেকে এই উপহার হস্তান্তর করা হচ্ছে। তারা আরও বলেন, আসন্ন দুর্গাপূজায় যেন কোনো মহল নাশকতা বা ভয়ভীতি সৃষ্টি করতে না পারে, সে বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে। বক্তারা উল্লেখ করেন, যখনই হিন্দু সম্প্রদায়ের দুর্গাপূজা আসে, তখনই একটি মহল ভীতিকর পরিস্থিতি তৈরির চেষ্টা করে। সংখ্যালঘু সম্প্রদায়ের জানমাল রক্ষা করা আমাদের দায়িত্ব। বিএনপি পরিবার সব সময় তাদের পাশে ছিল, আছে এবং থাকবে। আবুল কাশেম দেশের বাইরে অবস্থান করলেও তার পক্ষ থেকে দলীয় নেতৃবৃন্দ এই অনুদান মণ্ডপ কমিটির নেতাদের হাতে পৌঁছে দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর