• রবিবার, ০৩ মে ২০২৬, ০৬:৫৪ অপরাহ্ন
শিরোনাম
বর্ণিল আয়োজনে গাজীপুরে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ উদ্বোধন, শিশুদের খেলাধুলায় উৎসাহের আহ্বান ডিবি পরিচয়ে অপহরণ আতঙ্ক বিকাশে লাখ টাকা হাতিয়ে নিচ্ছে প্রতারক চক্র, দর্শনায় তোলপাড় কাউন্সিলর প্রার্থী ঘোষণার পর ডিজিটাল অপপ্রচার : স্ত্রীর ছবি ব্যবহার করে প্রতিপক্ষের ষড়যন্ত্রের অভিযোগ যুবদল নেতার উত্তরায় সাবেক সেনা কর্মকর্তার সম্পত্তি নিয়ে উত্তরাধিকারীদের বিরোধ, পাল্টাপাল্টি অভিযোগ গাজীপুরের টঙ্গীতে মে দিবস ও পেশাগত স্বাস্থ্য-সেফটি দিবস উদযাপন: নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতে জোরালো আহ্বান চুয়াডাঙ্গায় বন্য খরগোশ শিকার: ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৪ শিকারীর ১০ দিনের কারাদণ্ড, ৫টি খরগোশ উদ্ধার টঙ্গীতে বিএসটিআই’র মোবাইল কোর্ট : দুই প্রতিষ্ঠানে ৪৫ হাজার টাকা জরিমানা মহান মে দিবসে শ্রমজীবী মানুষের প্রতি শ্রদ্ধা ও সংহতি জানালেন ৪৬ নং ওয়ার্ড যুবদলের সভাপতি ও কাউন্সিলর পদপ্রার্থী আব্দুল খালেক মহান মে দিবসে শ্রমজীবী মানুষের প্রতি শ্রদ্ধা ও সংহতি জানালেন ৫৪ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ও কাউন্সিলর পদপ্রার্থী নিশাত মাহমুদ জালাল মহান মে দিবসে শ্রমজীবী মানুষের প্রতি শ্রদ্ধা ও সংহতি জানালেন ৪৮ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী কাজী মইনুল ইসলাম মনু

খেলাধুলার মাধ্যমে রাজনৈতিক ও সামাজিক পরিবর্তনের অঙ্গীকার আমিনুল হকের

grambarta / ১৩২ ভিউ
প্রকাশের সময় : রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক: বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক বলেছেন, ভবিষ্যৎ প্রজন্মকে সুস্থ জাতি হিসেবে গড়ে তুলতে খেলাধুলাকে জাতীয় কারিকুলামে বাধ্যতামূলক করা হবে। তিনি জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ইতোমধ্যে সিদ্ধান্ত নিয়েছেন দেশের প্রতিটি স্কুলে চতুর্থ শ্রেণি থেকে পাঁচটি খেলাধুলার ইভেন্ট বাধ্যতামূলক করা হবে। রোববার (২৮ সেপ্টেম্বর) বিকেলে ভোলার গজনবী স্টেডিয়ামে ঢাকা মিরপুর সোনালী ক্লাব বনাম ভোলা সোনালী অতীত ক্লাবের প্রীতি ফুটবল ম্যাচ শেষে তিনি এ ঘোষণা দেন। আমিনুল হক বলেন, নতুন কর্মসূচি ‘নতুন কুড়ি স্পোর্টস’-এর আওতায় সারা দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে প্রতিভাবান ক্ষুদে খেলোয়াড়দের খুঁজে বের করা হবে। সরকারিভাবে তাদের পড়াশোনা ও খেলাধুলার সম্পূর্ণ দায়িত্ব বহন করা হবে। তিনি আরও বলেন, খেলাধুলার মাধ্যমে তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখা সম্ভব। গত ১৭ বছরে মাদকের ছোবলে তরুণ প্রজন্ম ধ্বংসের পথে গেলেও খেলাধুলাকে কেন্দ্র করে একটি সামাজিক জাগরণ সৃষ্টি করা গেলে বাংলাদেশে গুণগত রাজনৈতিক পরিবর্তন ঘটবে। আওয়ামী লীগের দীর্ঘ ১৭ বছরের শাসনকালকে ‘স্বৈরাচার’ আখ্যা দিয়ে আমিনুল হক অভিযোগ করেন, রাষ্ট্রের মতো ক্রীড়াঙ্গনও দলীয়করণ করা হয়েছে। এর ফলে দেশের খেলাধুলা ধ্বংসের পথে গেছে। তিনি বলেন, আমরা চাই আগামী দিনের ক্রীড়াঙ্গন দলীয়করণমুক্ত হয়ে সত্যিকারের প্রতিভা বিকাশের ক্ষেত্র তৈরি করুক। তিনি স্মরণ করিয়ে দেন, এরই মধ্যে তারেক রহমানের নির্দেশনায় বিভাগীয় পর্যায়ে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট, জিয়া ক্রিকেট টুর্নামেন্ট এবং ঢাকার ২৬ থানা নিয়ে আন্ত:থানা ফুটবল টুর্নামেন্ট আয়োজন করা হয়েছে। এছাড়া শেরেবাংলা নগরে জিয়া উদ্যান সংলগ্ন লেকে জাতীয় সাঁতার প্রতিযোগিতারও আয়োজন করা হয়। আমিনুল হক বলেন, আমরা প্রত্যন্ত অঞ্চলে খেলাধুলার জাগরণ সৃষ্টি করে একটি সমৃদ্ধশালী ও মানবিক বাংলাদেশ গড়ে তুলতে চাই। খেলাধুলার মাধ্যমে তরুণ সমাজকে মাদক থেকে দূরে রেখে সামাজিক ও রাজনৈতিক গুণগত পরিবর্তনের পথে এগিয়ে যেতে চাই। এসময় উপস্থিত ছিলেন ভোলা জেলা বিএনপির আহ্বায়ক আলহাজ গোলাম নবী আলমগীর, জেলা প্রশাসক মোহাম্মদ আজাদ হোসাইন, জেলা পুলিশ সুপার শরিফুল হক, ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. আক্তার হোসেন, হাজী মো. ইউসুফ প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর