• রবিবার, ০৩ মে ২০২৬, ০৮:৪৩ অপরাহ্ন
শিরোনাম
গণমাধ্যমের স্বাধীনতা ও নিরাপত্তা নিশ্চিত না হলে গণতন্ত্র দুর্বল হয়-এমপি রুহুল আমিন বর্ণিল আয়োজনে গাজীপুরে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ উদ্বোধন, শিশুদের খেলাধুলায় উৎসাহের আহ্বান ডিবি পরিচয়ে অপহরণ আতঙ্ক বিকাশে লাখ টাকা হাতিয়ে নিচ্ছে প্রতারক চক্র, দর্শনায় তোলপাড় কাউন্সিলর প্রার্থী ঘোষণার পর ডিজিটাল অপপ্রচার : স্ত্রীর ছবি ব্যবহার করে প্রতিপক্ষের ষড়যন্ত্রের অভিযোগ যুবদল নেতার উত্তরায় সাবেক সেনা কর্মকর্তার সম্পত্তি নিয়ে উত্তরাধিকারীদের বিরোধ, পাল্টাপাল্টি অভিযোগ গাজীপুরের টঙ্গীতে মে দিবস ও পেশাগত স্বাস্থ্য-সেফটি দিবস উদযাপন: নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতে জোরালো আহ্বান চুয়াডাঙ্গায় বন্য খরগোশ শিকার: ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৪ শিকারীর ১০ দিনের কারাদণ্ড, ৫টি খরগোশ উদ্ধার টঙ্গীতে বিএসটিআই’র মোবাইল কোর্ট : দুই প্রতিষ্ঠানে ৪৫ হাজার টাকা জরিমানা মহান মে দিবসে শ্রমজীবী মানুষের প্রতি শ্রদ্ধা ও সংহতি জানালেন ৪৬ নং ওয়ার্ড যুবদলের সভাপতি ও কাউন্সিলর পদপ্রার্থী আব্দুল খালেক মহান মে দিবসে শ্রমজীবী মানুষের প্রতি শ্রদ্ধা ও সংহতি জানালেন ৫৪ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ও কাউন্সিলর পদপ্রার্থী নিশাত মাহমুদ জালাল

চুয়াডাঙ্গায় দুদকের ১৮৮তম গণশুনানি অনুষ্ঠিত: ৭৫টি অভিযোগের শুনানি, এক জন সাময়িক বরখাস্ত, ৩৭ অভিযোগ নিষ্পত্তি

grambarta / ১৪২ ভিউ
প্রকাশের সময় : সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক : সামাজিক সচেতনতা বৃদ্ধি, সরকারি দপ্তরের সেবার মান উন্নয়ন, সেবাগ্রহীতাদের হয়রানি প্রতিরোধ এবং দুর্নীতি প্রতিরোধের লক্ষ্যে চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের কার্যালয়ের ডিসি মঞ্চে অনুষ্ঠিত হয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)-এর ১৮৮তম গণশুনানি।রোববার (২৭ অক্টোবর ২০২৫) আয়োজিত এই গণশুনানিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মোমেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমিশনার (তদন্ত) মিঞা মুহাম্মদ আলি আকবার আজিজী এবং দুদকের মহাপরিচালক (প্রতিরোধ) মো. আক্তার হোসেন।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গার জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলাম। প্রধান অতিথি ড. আবদুল মোমেন বলেন, যারা সেবা প্রদান করেন তাদের বিরুদ্ধে অভিযোগ আসবে, এটা স্বাভাবিক। কিন্তু অভিযোগে ক্ষুব্ধ না হয়ে দ্রুত সমস্যার সমাধানে এগিয়ে আসতে হবে। কমিশনার মিঞা মুহাম্মদ আলি আকবার আজিজী বলেন, আপনার আশেপাশে দুর্নীতি দেখলে চুপ না থেকে আওয়াজ তুলুন, তাহলেই দুর্নীতিবাজরা পিছিয়ে যাবে। মহাপরিচালক (প্রতিরোধ) মো. আক্তার হোসেন বলেন, গণশুনানি দুর্নীতি প্রতিরোধের একটি বড় সুযোগ। সরকারি কর্মকর্তারা নিজেদের দপ্তরকে পরিচ্ছন্ন রাখতে এই সুযোগ কাজে লাগাবেন। গণশুনানিতে বিভিন্ন সরকারি দপ্তরে সেবা বঞ্চিত সাধারণ জনগণ সরাসরি কমিশনের সামনে তাদের অভিযোগ উপস্থাপন করেন। দুদক কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে অনেক অভিযোগের নিষ্পত্তির সিদ্ধান্ত নেয়। দুদক সূত্রে জানা গেছে, শুনানিতে মোট ৭৫টি অভিযোগ উপস্থাপিত হয়। এর মধ্যে ১টি অভিযোগ অনুসন্ধানে নেওয়া হয়েছে, একটি অভিযোগে একজনকে সাময়িক বরখাস্ত করে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত হয়েছে, ৩৭টি অভিযোগ নিষ্পত্তি করা হয়েছে, এবং বাকি অভিযোগগুলো প্রতিবেদন দাখিল সাপেক্ষে নিষ্পত্তির প্রক্রিয়ায় রয়েছে। গণশুনানির আগে চুয়াডাঙ্গা জেলার বিভিন্ন এলাকায় জনসাধারণের অংশগ্রহণ নিশ্চিত করতে সপ্তাহব্যাপী প্রচারণা চালানো হয়। মাইকিং, পোস্টার, লিফলেট বিতরণ, বুথ স্থাপন ও অভিযোগ বাক্সের মাধ্যমে অভিযোগ সংগ্রহ করা হয়। অনুষ্ঠানে সরকারি-বেসরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, স্কাউট ও বিএনসিসি সদস্যসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এবং গণমাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।দুদকের মতে, সরকারি সেবা প্রদানে স্বচ্ছতা, জবাবদিহিতা, সততা ও মূল্যবোধ প্রতিষ্ঠার মাধ্যমে দুর্নীতি মুক্ত প্রশাসন গঠনের লক্ষ্যেই এ ধরনের গণশুনানি আয়োজন করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর