• রবিবার, ০৩ মে ২০২৬, ০৬:৫৪ অপরাহ্ন
শিরোনাম
বর্ণিল আয়োজনে গাজীপুরে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ উদ্বোধন, শিশুদের খেলাধুলায় উৎসাহের আহ্বান ডিবি পরিচয়ে অপহরণ আতঙ্ক বিকাশে লাখ টাকা হাতিয়ে নিচ্ছে প্রতারক চক্র, দর্শনায় তোলপাড় কাউন্সিলর প্রার্থী ঘোষণার পর ডিজিটাল অপপ্রচার : স্ত্রীর ছবি ব্যবহার করে প্রতিপক্ষের ষড়যন্ত্রের অভিযোগ যুবদল নেতার উত্তরায় সাবেক সেনা কর্মকর্তার সম্পত্তি নিয়ে উত্তরাধিকারীদের বিরোধ, পাল্টাপাল্টি অভিযোগ গাজীপুরের টঙ্গীতে মে দিবস ও পেশাগত স্বাস্থ্য-সেফটি দিবস উদযাপন: নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতে জোরালো আহ্বান চুয়াডাঙ্গায় বন্য খরগোশ শিকার: ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৪ শিকারীর ১০ দিনের কারাদণ্ড, ৫টি খরগোশ উদ্ধার টঙ্গীতে বিএসটিআই’র মোবাইল কোর্ট : দুই প্রতিষ্ঠানে ৪৫ হাজার টাকা জরিমানা মহান মে দিবসে শ্রমজীবী মানুষের প্রতি শ্রদ্ধা ও সংহতি জানালেন ৪৬ নং ওয়ার্ড যুবদলের সভাপতি ও কাউন্সিলর পদপ্রার্থী আব্দুল খালেক মহান মে দিবসে শ্রমজীবী মানুষের প্রতি শ্রদ্ধা ও সংহতি জানালেন ৫৪ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ও কাউন্সিলর পদপ্রার্থী নিশাত মাহমুদ জালাল মহান মে দিবসে শ্রমজীবী মানুষের প্রতি শ্রদ্ধা ও সংহতি জানালেন ৪৮ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী কাজী মইনুল ইসলাম মনু

জনগণের আস্থা অর্জনই বিএনপির শক্তি ফিরে পাওয়ার মূল চাবিকাঠি-আমিনুল হক

grambarta / ১৪৯ ভিউ
প্রকাশের সময় : মঙ্গলবার, ৪ নভেম্বর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক বলেছেন, জনগণের আস্থা ও বিশ্বাস অর্জনের মাধ্যমেই বিএনপি আবারও জনগণের দল হিসেবে নিজেদের অবস্থান শক্ত করবে। তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যে বিশ্বাস ও আস্থা রেখে আমাদের দায়িত্ব দিয়েছেন, সেই আস্থার প্রতিফলন হতে হবে জনগণের মাঝে। জনগণের কাছে যেতে হবে, তাদের সঙ্গে কথা বলতে হবে, তাদের সমস্যা জানতে হবে এবং আন্তরিকতা ও ভ্রাতৃত্ববোধের মাধ্যমে বুঝাতে হবে স্বৈরাচার আওয়ামী লীগ আর আমাদের মধ্যে পার্থক্য কোথায়। মঙ্গলবার (৪ নভেম্বর) বিকেলে রাজধানীর পল্লবীর ২ নম্বর ওয়ার্ড কমিউনিটি সেন্টারে ঢাকা মহানগর উত্তর বিএনপির এক যৌথ সভায় সভাপতির বক্তব্যে এসব কথা বলেন তিনি। নেতাকর্মীদের উদ্দেশে আমিনুল হক আরও বলেন, “জনগণের সঙ্গে কথা বলার সময় আমাদের আচার-আচরণ হতে হবে নমনীয়। এমন কোনো আচরণ করা যাবে না যাতে মানুষের মনে কষ্ট, ভয় বা বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়। পতিত আওয়ামী লীগ গত ১৭ বছর ভয়ভীতি ও প্রভাব বিস্তারের মাধ্যমে ক্ষমতায় ছিল। কিন্তু বিএনপি কখনোই জনগণের ওপর প্রভাব বিস্তারের রাজনীতি করে না, করবেও না ইনশাল্লাহ। তিনি আরও বলেন, “জনগণের বিশ্বাস ও আস্থা অর্জনের মাধ্যমেই ধানের শীষের প্রার্থীর প্রতি মানুষের আস্থা তৈরি হবে। এমন কোনো কাজ করা যাবে না যাতে জনগণ মনে করে আওয়ামী লীগ ও বিএনপি এক। সভায় সভাপতিত্ব করেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহবায়ক আমিনুল হক এবং সঞ্চালনা করেন সদস্য সচিব হাজী মো. মোস্তফা জামান। সভায় আহবায়ক কমিটি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা এবং ২৬টি থানা ও ৭১টি ওয়ার্ড বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর