• রবিবার, ০৩ মে ২০২৬, ০৮:৪২ অপরাহ্ন
শিরোনাম
গণমাধ্যমের স্বাধীনতা ও নিরাপত্তা নিশ্চিত না হলে গণতন্ত্র দুর্বল হয়-এমপি রুহুল আমিন বর্ণিল আয়োজনে গাজীপুরে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ উদ্বোধন, শিশুদের খেলাধুলায় উৎসাহের আহ্বান ডিবি পরিচয়ে অপহরণ আতঙ্ক বিকাশে লাখ টাকা হাতিয়ে নিচ্ছে প্রতারক চক্র, দর্শনায় তোলপাড় কাউন্সিলর প্রার্থী ঘোষণার পর ডিজিটাল অপপ্রচার : স্ত্রীর ছবি ব্যবহার করে প্রতিপক্ষের ষড়যন্ত্রের অভিযোগ যুবদল নেতার উত্তরায় সাবেক সেনা কর্মকর্তার সম্পত্তি নিয়ে উত্তরাধিকারীদের বিরোধ, পাল্টাপাল্টি অভিযোগ গাজীপুরের টঙ্গীতে মে দিবস ও পেশাগত স্বাস্থ্য-সেফটি দিবস উদযাপন: নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতে জোরালো আহ্বান চুয়াডাঙ্গায় বন্য খরগোশ শিকার: ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৪ শিকারীর ১০ দিনের কারাদণ্ড, ৫টি খরগোশ উদ্ধার টঙ্গীতে বিএসটিআই’র মোবাইল কোর্ট : দুই প্রতিষ্ঠানে ৪৫ হাজার টাকা জরিমানা মহান মে দিবসে শ্রমজীবী মানুষের প্রতি শ্রদ্ধা ও সংহতি জানালেন ৪৬ নং ওয়ার্ড যুবদলের সভাপতি ও কাউন্সিলর পদপ্রার্থী আব্দুল খালেক মহান মে দিবসে শ্রমজীবী মানুষের প্রতি শ্রদ্ধা ও সংহতি জানালেন ৫৪ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ও কাউন্সিলর পদপ্রার্থী নিশাত মাহমুদ জালাল

দর্শনা রেলবাজারে রিফাতের উদ্যোগে ভাঙা রাস্তা সংস্কার : সহযোগিতায় এলাকাবাসী

grambarta / ১২৫ ভিউ
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক : দীর্ঘদিন ধরে গড়িমসিতে চলাচলের অযোগ্য হয়ে পড়েছিল দর্শনা রেলবাজার বটতলার ভ্যান-রিকশা স্ট্যান্ড এলাকার রাস্তা। ইট পাতা থাকলেও সিমেন্ট-বালির অভাবে ধীরে ধীরে ইটগুলো সরে গিয়ে সৃষ্টি হয় গর্ত ও অসমান পথ। এর ফলে প্রতিদিনই পথচারী, মোটরসাইকেল ও ভ্যানচালকরা মারাত্মক ভোগান্তির শিকার হন। সম্প্রতি ওই স্থানে এক নারী পথচারী ইটে হোঁচট খেয়ে পা কেটে আহত হন। এ ঘটনায় সচেতন নাগরিকরা রাস্তাটির দ্রুত সংস্কারের দাবি জানান। এ অবস্থায় বাজার কমিটির সহ-সাধারণ সম্পাদক পদে হরিণ মার্কা প্রতীকের প্রার্থী রিফাতের উদ্যোগে স্থানীয়দের সহযোগিতায় রাস্তাটির সংস্কার কাজ শুরু হয়। এলাকার বিভিন্ন ব্যক্তি ও ব্যবসায়ীরা স্বতঃস্ফূর্তভাবে সিমেন্ট ও বালি দিয়ে সহায়তা করেন। রিফাত জানান, এটি কেবল শুরু। দর্শনাবাসী একসঙ্গে থাকলে ধীরে ধীরে আমাদের বাজার ও এলাকার সব সমস্যার সমাধান সম্ভব হবে, ইনশা আল্লাহ। স্থানীয়রা রিফাতের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, জনপ্রতিনিধিত্ব মানে কেবল নির্বাচনের সময় প্রতিশ্রুতি নয়, বাস্তব কাজের মাধ্যমে মানুষের আস্থা অর্জনই প্রকৃত নেতৃত্বের পরিচয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর