• বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম
দর্শনা থানা পুলিশের বিশেষ অভিযানে : ৯ মামলার আসামি কুখ্যাত চোর গ্রেফতার স্থানীয় সরকার মন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে নবনিযুক্ত ছয় সিটি প্রশাসকের সাক্ষাৎ টিসিবির ট্রাক ঘিরে হুড়োহুড়ি, চলন্ত গাড়ি থেকে ছিটকে পড়লেন নারী গাজীপুর-২ এ রনির জয়ের নেপথ্যে সুমনের দিনরাত পরিশ্রম, পাশে ছিলেন সহধর্মিণীও নগর নেতৃত্বে নতুন অধ্যায়: গাজীপুর সিটির প্রশাসক শওকত হোসেন সরকার, উচ্ছ্বাসে বিএনপি নেতাকর্মীরা গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক হিসেবে মোঃ শওকত হোসেন সরকারের নিয়োগে আবুল কালাম’র শুভেচ্ছা গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক হিসেবে মোঃ শওকত হোসেন সরকারের নিয়োগে হাবিব মোল্লা’র শুভেচ্ছা ডালডার ভেতরে মৃত ইঁদুর, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত দুই বেকারিকে দেড় লাখ টাকা জরিমানা চাঁদাবাজি-ছিনতাই ও মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ ঘোষণা আইজিপির ফেসবুক পোস্টকে কেন্দ্র করে টঙ্গীতে পাল্টাপাল্টি হামলা, গুলির শব্দে আতঙ্ক-আহত ৬

স্থানীয় সরকার মন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে নবনিযুক্ত ছয় সিটি প্রশাসকের সাক্ষাৎ

grambarta / ৪৯ ভিউ
প্রকাশের সময় : মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৬

নিজস্ব প্রতিবেদক : গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবনিযুক্ত ছয় সিটি করপোরেশনের প্রশাসকবৃন্দ। পরে তাঁরা স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ-এর সঙ্গেও সাক্ষাৎ করেন।আজ সকালে বাংলাদেশ সচিবালয়ে অনুষ্ঠিত এ সাক্ষাতে ঢাকার দুই সিটি করপোরেশনসহ দেশের ছয়টি সিটি করপোরেশনের নবনিযুক্ত প্রশাসকরা উপস্থিত ছিলেন। এ সময় নগর প্রশাসন, নাগরিক সেবা বৃদ্ধি, আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং উন্নয়ন কার্যক্রমে সমন্বয় জোরদারের বিষয়ে আলোচনা হয়। উল্লেখ্য, গত ২২ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে স্থানীয় সরকার বিভাগের সিটি করপোরেশন-১ শাখা থেকে ছয় সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগের প্রজ্ঞাপন জারি করা হয়।প্রজ্ঞাপন অনুযায়ী নিয়োগপ্রাপ্ত প্রশাসকরা হলেন-ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন-এ মো. আব্দুস সালাম, ঢাকা উত্তর সিটি করপোরেশন-এ মো. শফিকুল ইসলাম খান, গাজীপুর সিটি করপোরেশন-এ মো. শওকত হোসেন সরকার, খুলনা সিটি করপোরেশন-এ নজরুল ইসলাম মঞ্জু, সিলেট সিটি করপোরেশন-এ আব্দুল কাইয়ুম চৌধুরী নারায়ণগঞ্জ সিটি করপোরেশন-এ মো. সাখাওয়াত হোসেন খান সাক্ষাতে মন্ত্রীরা নবনিযুক্ত প্রশাসকদের স্বচ্ছতা, জবাবদিহিতা ও নাগরিকমুখী সেবা নিশ্চিত করে দায়িত্ব পালনের আহ্বান জানান। সংশ্লিষ্টরা আশা করছেন, সমন্বিত উদ্যোগের মাধ্যমে নগর সেবার মানোন্নয়ন ও সুশাসন প্রতিষ্ঠায় কার্যকর ভূমিকা রাখবেন তাঁরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর