• রবিবার, ০৩ মে ২০২৬, ০৭:৫৮ অপরাহ্ন
শিরোনাম
গণমাধ্যমের স্বাধীনতা ও নিরাপত্তা নিশ্চিত না হলে গণতন্ত্র দুর্বল হয়-এমপি রুহুল আমিন বর্ণিল আয়োজনে গাজীপুরে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ উদ্বোধন, শিশুদের খেলাধুলায় উৎসাহের আহ্বান ডিবি পরিচয়ে অপহরণ আতঙ্ক বিকাশে লাখ টাকা হাতিয়ে নিচ্ছে প্রতারক চক্র, দর্শনায় তোলপাড় কাউন্সিলর প্রার্থী ঘোষণার পর ডিজিটাল অপপ্রচার : স্ত্রীর ছবি ব্যবহার করে প্রতিপক্ষের ষড়যন্ত্রের অভিযোগ যুবদল নেতার উত্তরায় সাবেক সেনা কর্মকর্তার সম্পত্তি নিয়ে উত্তরাধিকারীদের বিরোধ, পাল্টাপাল্টি অভিযোগ গাজীপুরের টঙ্গীতে মে দিবস ও পেশাগত স্বাস্থ্য-সেফটি দিবস উদযাপন: নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতে জোরালো আহ্বান চুয়াডাঙ্গায় বন্য খরগোশ শিকার: ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৪ শিকারীর ১০ দিনের কারাদণ্ড, ৫টি খরগোশ উদ্ধার টঙ্গীতে বিএসটিআই’র মোবাইল কোর্ট : দুই প্রতিষ্ঠানে ৪৫ হাজার টাকা জরিমানা মহান মে দিবসে শ্রমজীবী মানুষের প্রতি শ্রদ্ধা ও সংহতি জানালেন ৪৬ নং ওয়ার্ড যুবদলের সভাপতি ও কাউন্সিলর পদপ্রার্থী আব্দুল খালেক মহান মে দিবসে শ্রমজীবী মানুষের প্রতি শ্রদ্ধা ও সংহতি জানালেন ৫৪ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ও কাউন্সিলর পদপ্রার্থী নিশাত মাহমুদ জালাল

সাংবাদিকতায় পরিবর্তনের ছোঁয়া : উত্তরায় অনুষ্ঠিত হলো ডিজিটাল মাল্টিমিডিয়া কর্মশালা

grambarta / ২৫৭ ভিউ
প্রকাশের সময় : শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫
Oplus_16908288

নিজস্ব প্রতিবেদক : ডিজিটাল যুগের চাহিদা পূরণে সাংবাদিকদের দক্ষতা বাড়াতে উত্তরা এলাকায় অনুষ্ঠিত হলো দিনব্যাপী ‘ডিজিটাল মাল্টিমিডিয়া রিপোর্টিং A–Z’ শীর্ষক কর্মশালা। শনিবার (১৫ নভেম্বর) সকাল ১১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত উত্তরার ভূতের আড্ডা রেস্টুরেন্ট অ্যান্ড পার্টি সেন্টারে এ কর্মশালার আয়োজন করে মিডিয়া ট্রেনিং ইনস্টিটিউট (এমটিআই)। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণমাধ্যম ব্যক্তিত্ব সালাহ উদ্দিন চৌধুরী। তিনি বলেন, আধুনিক সাংবাদিকতায় ডিজিটাল দক্ষতা এখন সময়ের দাবি। তরুণেরা এসব দক্ষতা অর্জন করলে দেশের মিডিয়া খাত আরও সমৃদ্ধ হবে। বিশেষ অতিথি ছিলেন স্টাইলিশ গার্মেন্টস লিমিটেডের এমডি মাকসুদা চৌধুরী মিশা। কর্মশালায় প্রশিক্ষক ছিলেন বাংলাদেশ প্রতিদিনের চীফ মাল্টিমিডিয়া রিপোর্টার রুমান আকন ও অতিশ দীপঙ্কর ইউনিভার্সিটির জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের শিক্ষক জোবায়ের আহমেদ মিডিয়া বিশেষজ্ঞ কেয়া বোস তারা হাতে–কলমে প্রশিক্ষণ দেন ভিডিও রিপোর্টিং, নিউজ স্ক্রিপ্টিং, স্টোরিটেলিং, ভয়েস প্র্যাকটিস, শর্টকাট ভিডিও এডিটিং এবং ট্রেন্ডিং কনটেন্ট পরিকল্পনা বিষয়ে। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন এমটিআই–এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও এশিয়ান টিভির স্টাফ রিপোর্টার ফরিদ আহমেদ নয়ন। তিনি বলেন, সাংবাদিকতায় আগ্রহীদের জন্য এই প্রশিক্ষণ বাস্তব অভিজ্ঞতা অর্জনের এক দুর্দান্ত সুযোগ। প্রিন্ট ও ইলেকট্রনিক দুই মাধ্যমেরই বহু সাংবাদিক এতে অংশ নেন। দিনব্যাপী কোর্স শেষে অংশগ্রহণকারীদের হাতে সনদ তুলে দেওয়া হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর