• শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৫:৩৬ অপরাহ্ন
শিরোনাম
টঙ্গীতে ম্যাগাজিনসহ বিদেশি পিস্তল উদ্ধার : গ্রেফতার ২ কালিয়াকৈরে র‍্যাবের অভিযানে ৭০ কেজির বেশি গাঁজা উদ্ধার, নগদ ৩.৭ লাখ টাকাসহ আটক ২ ‘মাদক সম্রাট’ জীবননগরে অবৈধভাবে পুরাতন ব্যাটারি পোড়ানো : পরিবেশ দূষণের দায়ে ভ্রাম্যমাণ আদালতে ৫০ হাজার টাকা জরিমানা চুরি হওয়া মাইক্রোবাস উদ্ধার, প্রকৃত মালিকের হাতে তুলে দিল চুয়াডাঙ্গা ডিবি ক্যান্সার হাসপাতালের উপ-পরিচালককে কুপিয়ে জখম: টেন্ডার দ্বন্দ্বে হামলা, মূলহোতাসহ গ্রেফতার ৫ চুয়াডাঙ্গায় স্কুলছাত্রী অপহরণ ও ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড টঙ্গী বাজারে মাদক কারবারিদের হামলা: গুরুতর আহত টঙ্গী পূর্ব থানার কনস্টেবল রাহাত জীবননগরে ঘুমন্ত নারীকে কুপিয়ে হত্যা, এলাকায় চাঞ্চল্য তুরাগে অটোরিক্সা চালক সাইফুল হত্যা রহস্য উদ্ঘাটন: প্রধান আসামীসহ গ্রেফতার ২ টঙ্গীর মিঃ ফুড প্রোডাক্টসে তারিখ জালিয়াতির অভিযোগ : মেয়াদবিহীন পণ্য বিক্রির প্রমাণ

বৃহত্তর টঙ্গী প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

grambarta / ১২৪ ভিউ
প্রকাশের সময় : সোমবার, ৯ মার্চ, ২০২৬

জাহাঙ্গীর আলম (নিজস্ব প্রতিবেদক): পবিত্র মাহে রমজান উপলক্ষে বৃহত্তর টঙ্গী প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৯ মার্চ) বিকালে টঙ্গী পূর্ব থানা সংলগ্ন মাছিমপুর এলাকায় বৃহত্তর টঙ্গী প্রেসক্লাব কার্যালয়ে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বৃহত্তর টঙ্গী প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ জাহাঙ্গীর মোল্লা সভাপতিত্ব করেন এবং সঞ্চালনা করেন মোঃ হাতেম আলী। ইফতার মাহফিলে উপস্থিত সাংবাদিক ও অতিথিরা দেশ, জাতি এবং মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া করেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বৃহত্তর টঙ্গী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, আনন্দ টিভির গাজীপুর সিটি রিপোর্টার আল-আমিন ও শেখ রাজিব হোসেন, দৈনিক বাংলাদেশ সমাচার পত্রিকার চিফ ক্রাইম রিপোর্টার বি.এম আশিক হাসান, গাজীপুর মহানগর প্রতিনিধি পলাশ সরকার, দৈনিক গ্রামবার্তা’র সম্পাদক-প্রকাশক ও দৈনিক সকালের সময় পত্রিকার টঙ্গী-গাজীপুর প্রতিনিধি জাহাঙ্গীর আলম, নিউজ-২১ এর স্টাফ রিপোর্টার নুরুজ্জামান শেখ, দৈনিক নওরোজ পত্রিকার টঙ্গী প্রতিনিধি হানিফ ও জাহাঙ্গীর আকন্দ, দৈনিক আমাদের সংবাদ পত্রিকার প্রতিনিধি মোস্তফা, দৈনিক প্রথম বেলা পত্রিকার গাজীপুর জেলা প্রতিনিধি পাপেল মিয়া, দৈনিক গণবার্তা পত্রিকার টঙ্গী প্রতিনিধি আশরাফুল শ্রাবণ, দৈনিক স্বাধীন মত পত্রিকার টঙ্গী প্রতিনিধি ওমর ফারুকসহ বিভিন্ন গণমাধ্যমকর্মী ও আমন্ত্রিত অতিথিবৃন্দ। অনুষ্ঠানে বক্তারা বলেন, পবিত্র রমজান মাস সংযম, আত্মশুদ্ধি ও পারস্পরিক সম্প্রীতির শিক্ষা দেয়। এ ধরনের আয়োজন সাংবাদিকদের মধ্যে ভ্রাতৃত্ববোধ ও পারস্পরিক সম্পর্ক আরও সুদৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পরে উপস্থিত সবাই একসঙ্গে ইফতার করেন এবং দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়া করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর