• শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৯:৫৫ অপরাহ্ন
শিরোনাম
টঙ্গীর কেরানিরটেকে মাদকবিরোধী র‍্যালী ও মানববন্ধন: মাদক ব্যবসা বন্ধে এলাকাবাসীর কঠোর অবস্থান ও আন্দোলনের হুঁশিয়ারি টঙ্গীতে ম্যাগাজিনসহ বিদেশি পিস্তল উদ্ধার : গ্রেফতার ২ কালিয়াকৈরে র‍্যাবের অভিযানে ৭০ কেজির বেশি গাঁজা উদ্ধার, নগদ ৩.৭ লাখ টাকাসহ আটক ২ ‘মাদক সম্রাট’ জীবননগরে অবৈধভাবে পুরাতন ব্যাটারি পোড়ানো : পরিবেশ দূষণের দায়ে ভ্রাম্যমাণ আদালতে ৫০ হাজার টাকা জরিমানা চুরি হওয়া মাইক্রোবাস উদ্ধার, প্রকৃত মালিকের হাতে তুলে দিল চুয়াডাঙ্গা ডিবি ক্যান্সার হাসপাতালের উপ-পরিচালককে কুপিয়ে জখম: টেন্ডার দ্বন্দ্বে হামলা, মূলহোতাসহ গ্রেফতার ৫ চুয়াডাঙ্গায় স্কুলছাত্রী অপহরণ ও ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড টঙ্গী বাজারে মাদক কারবারিদের হামলা: গুরুতর আহত টঙ্গী পূর্ব থানার কনস্টেবল রাহাত জীবননগরে ঘুমন্ত নারীকে কুপিয়ে হত্যা, এলাকায় চাঞ্চল্য তুরাগে অটোরিক্সা চালক সাইফুল হত্যা রহস্য উদ্ঘাটন: প্রধান আসামীসহ গ্রেফতার ২

টঙ্গীর কেরানিরটেকে মাদকবিরোধী র‍্যালী ও মানববন্ধন: মাদক ব্যবসা বন্ধে এলাকাবাসীর কঠোর অবস্থান ও আন্দোলনের হুঁশিয়ারি

grambarta / ৬০ ভিউ
প্রকাশের সময় : শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২৬

জাহাঙ্গীর আলম, নিজস্ব প্রতিবেদক : মাদকের বিরুদ্ধে হই সচেতন, বাঁচাই প্রজন্ম বাঁচায় জীবন এই প্রতিপাদ্যকে সামনে রেখে টঙ্গীর আমতলী কেরানিরটেক এলাকায় শুক্রবার বিকাল সাড়ে ৫টায় স্থানীয়দের উদ্যোগে মাদক বিরোধী র‍্যালী ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

র‍্যালীতে এলাকাবাসী মাদক ব্যবসার বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়ে প্রতিবাদ জানান এবং দ্রুত এই চক্র বন্ধের দাবি তোলেন। স্থানীয়দের অভিযোগ, এলাকার কিছু রাজনৈতিক নেতার ছত্রছায়ায় দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা চলমান রয়েছে। তাদের দাবি, এই চক্র থেকে প্রতি মাসে প্রায় বিপুল পরিমাণ মাসোহারা আদায় করা হয়। বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, অনতিবিলম্বে মাদক ব্যবসা বন্ধ না হলে কঠোর আন্দোলনে যাওয়া হবে। এদিকে র‍্যালীর সময়ই একই এলাকায় পৃথকভাবে র‍্যাব-১ একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানে বিপুল পরিমাণ মাদকসহ একজন মাদক কারবারিকে আটক করা হয়। র‍্যাবের এই অভিযানে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয় এবং মাদক চক্রের সক্রিয়তা আবারও প্রকাশ্যে আসে। সচেতন মহল বলছেন, প্রতি মাসে বিপুল অঙ্কের টাকা মাসোহারা আদায়ের অভিযোগ থাকলে মাদক ব্যবসার পরিমাণও অত্যন্ত বড় হতে পারে। সরকার যেখানে মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ ঘোষণা করেছে, সেখানে এ ধরনের অভিযোগ ও ঘটনাগুলো প্রশাসনিক তৎপরতা আরও জোরদারের দাবি তুলছে। স্থানীয়দের অভিযোগ এবং র‍্যাবের অভিযানের ঘটনায় পুরো কেরানিরটেক এলাকায় এখন উত্তেজনা ও উদ্বেগ বিরাজ করছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর