• শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৫:৪৬ অপরাহ্ন
শিরোনাম
টঙ্গীতে ম্যাগাজিনসহ বিদেশি পিস্তল উদ্ধার : গ্রেফতার ২ কালিয়াকৈরে র‍্যাবের অভিযানে ৭০ কেজির বেশি গাঁজা উদ্ধার, নগদ ৩.৭ লাখ টাকাসহ আটক ২ ‘মাদক সম্রাট’ জীবননগরে অবৈধভাবে পুরাতন ব্যাটারি পোড়ানো : পরিবেশ দূষণের দায়ে ভ্রাম্যমাণ আদালতে ৫০ হাজার টাকা জরিমানা চুরি হওয়া মাইক্রোবাস উদ্ধার, প্রকৃত মালিকের হাতে তুলে দিল চুয়াডাঙ্গা ডিবি ক্যান্সার হাসপাতালের উপ-পরিচালককে কুপিয়ে জখম: টেন্ডার দ্বন্দ্বে হামলা, মূলহোতাসহ গ্রেফতার ৫ চুয়াডাঙ্গায় স্কুলছাত্রী অপহরণ ও ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড টঙ্গী বাজারে মাদক কারবারিদের হামলা: গুরুতর আহত টঙ্গী পূর্ব থানার কনস্টেবল রাহাত জীবননগরে ঘুমন্ত নারীকে কুপিয়ে হত্যা, এলাকায় চাঞ্চল্য তুরাগে অটোরিক্সা চালক সাইফুল হত্যা রহস্য উদ্ঘাটন: প্রধান আসামীসহ গ্রেফতার ২ টঙ্গীর মিঃ ফুড প্রোডাক্টসে তারিখ জালিয়াতির অভিযোগ : মেয়াদবিহীন পণ্য বিক্রির প্রমাণ

কালিয়াকৈরে র‍্যাবের অভিযানে ৭০ কেজির বেশি গাঁজা উদ্ধার, নগদ ৩.৭ লাখ টাকাসহ আটক ২ ‘মাদক সম্রাট’

grambarta / ৪৬ ভিউ
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬

নিজস্ব প্রতিবেদক : গাজীপুরের কালিয়াকৈর থানা এলাকায় মাদক বিরোধী বিশেষ অভিযানে ২১ লক্ষ ২১ হাজার টাকা মূল্যের ৭০ কেজি ৭০০ গ্রাম গাঁজা ও গাঁজা বিক্রির নগদ ৩ লাখ ৭০ হাজার ৫০০ টাকা সহ দুইজন কথিত মাদক সম্রাটকে গ্রেফতার করেছে র‍্যাব-১। র‍্যাব জানায়, এলিট ফোর্স হিসেবে র‍্যাব আইন-শৃঙ্খলা রক্ষা কার্যক্রমের পাশাপাশি ছিনতাই, খুন, ধর্ষণ, ডাকাতি ও মাদকবিরোধী অভিযানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।

র‍্যাব-১ এর সিপিসি-৩, পূর্বাচল ক্যাম্প নিয়মিতভাবে মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে তথ্য সংগ্রহ ও অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় গত ২১ এপ্রিল ২০২৬ তারিখে গাজীপুর জেলার পুবাইল থানাধীন মীরের বাজার এলাকায় আইন-শৃঙ্খলা রক্ষা ডিউটি চলাকালে র‍্যাব একটি গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, কালিয়াকৈর থানাধীন হরতকিতলা এলাকায় বাইকিং পাম্পের পিছনে আলেয়া আক্তারের সিকদার মহলের দ্বিতীয় তলার একটি ফ্ল্যাটে বিপুল পরিমাণ অবৈধ গাঁজা মজুদ রেখে বিক্রয় করা হচ্ছে। পরে র‍্যাবের একটি দল উক্ত স্থানে অভিযান পরিচালনা করে ২২ এপ্রিল ২০২৬ তারিখ রাত আনুমানিক ৩টার দিকে মোঃ দাদন মিয়া (৩২) ও মোঃ শিহাব উদ্দিন (২২) কে গ্রেফতার করে। এ সময় তারা পালানোর চেষ্টা করলে র‍্যাব সদস্যরা তাদের আটক করতে সক্ষম হয়। গ্রেফতারকৃতদের দেখানো মতে তাদের শয়নকক্ষের খাটের নিচ থেকে ৭০ কেজি ৭০০ গ্রাম ওজনের গাঁজা, যার আনুমানিক মূল্য ২১ লক্ষ ২১ হাজার টাকা, গাঁজা বিক্রির নগদ ৩ লাখ ৭০ হাজার ৫০০ টাকা এবং ২টি স্মার্ট মোবাইল ফোন উদ্ধার করা হয়। উদ্ধারকৃত আলামতসমূহ বিধি মোতাবেক জব্দ তালিকা প্রস্তুত করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কালিয়াকৈর থানায় হস্তান্তর করা হয়েছে বলে র‍্যাব জানিয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর