• শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৮:৪৫ অপরাহ্ন
শিরোনাম
দামুড়হুদায় মৌমাছির আক্রমণে প্রাণ গেল ভ্যানচালকের গুলশানে র‍্যাবের বিশেষ অভিযানে ৩৬ লাখ টাকার বিদেশি মদসহ কিশোর গ্রেফতার দর্শনায় বিশেষ অভিযানে ৫ জন গ্রেফতার, একজনের কাছ থেকে গাঁজা উদ্ধার যুবসমাজকে মাদকমুক্ত রাখতে খেলাধুলায় উৎসাহ : কাউন্সিলর প্রার্থী কাজী মইনুল ইসলাম মনুর উদ্যোগে ৪৮ নং ওয়ার্ড আন্তঃ ফুটবল টুর্নামেন্টের জাঁকজমকপূর্ণ ফাইনাল খেলা অনুষ্ঠিত টঙ্গীর কেরানিরটেকে মাদকবিরোধী র‍্যালী ও মানববন্ধন: মাদক ব্যবসা বন্ধে এলাকাবাসীর কঠোর অবস্থান ও আন্দোলনের হুঁশিয়ারি টঙ্গীতে ম্যাগাজিনসহ বিদেশি পিস্তল উদ্ধার : গ্রেফতার ২ কালিয়াকৈরে র‍্যাবের অভিযানে ৭০ কেজির বেশি গাঁজা উদ্ধার, নগদ ৩.৭ লাখ টাকাসহ আটক ২ ‘মাদক সম্রাট’ জীবননগরে অবৈধভাবে পুরাতন ব্যাটারি পোড়ানো : পরিবেশ দূষণের দায়ে ভ্রাম্যমাণ আদালতে ৫০ হাজার টাকা জরিমানা চুরি হওয়া মাইক্রোবাস উদ্ধার, প্রকৃত মালিকের হাতে তুলে দিল চুয়াডাঙ্গা ডিবি ক্যান্সার হাসপাতালের উপ-পরিচালককে কুপিয়ে জখম: টেন্ডার দ্বন্দ্বে হামলা, মূলহোতাসহ গ্রেফতার ৫

দামুড়হুদায় মৌমাছির আক্রমণে প্রাণ গেল ভ্যানচালকের

grambarta / ২৭ ভিউ
প্রকাশের সময় : শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬

জাহিদুল হক বিশেষ প্রতিনিধি : চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় মৌমাছির কামড়ে আনিছুর রহমান (৪৩) নামে এক ভ্যানচালকের মৃত্যু হয়েছে। শনিবার (২৫ এপ্রিল) সকাল আনুমানিক ৮টার দিকে উপজেলার জয়রামপুর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আনিছুর রহমান দামুড়হুদা উপজেলা শহরের বাজারপাড়ার আবু গাইনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে ব্যাটারিচালিত পাখিভ্যান নিয়ে কাজ শেষে বাড়ি ফিরছিলেন আনিছুর রহমান। পথিমধ্যে দামুড়হুদা উপজেলার জয়রামপুর শেখপাড়া এলাকায় পৌঁছালে হঠাৎ একদল মৌমাছি তাকে আক্রমণ করে। এতে মৌমাছির কামড়ে তিনি মারাত্মকভাবে আহত হন। পরে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালে রেফার করেন। তবে সদর হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. মো. মোস্তাফিজুর রহমান জানান, সকালে মৌমাছির কামড়ে আহত অবস্থায় আনিছুর রহমানকে হাসপাতালে আনা হয়। তাকে পরীক্ষা-নিরীক্ষা করে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালে পাঠানো হয়। দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মেজবাহ উদ্দিন ঘটনাটির সত্যতা নিশ্চিত করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর